×

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে গাড়ি কেনা বন্ধের নির্দেশ ইউজিসির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৫:৩১ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সব ধরণের যানবাহন কেনা বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শুধু গাড়ি কেনা নয়, পেট্রোল, ওয়েল এবং লুব্রিকেন্ট ও গ্যাস এবং জ্বালানি খাতে বরাদ্দ হওয়া অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ খরচের লক্ষ্যমাত্রা দিয়েছে কমিশন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বরাদ্দকৃত বাজেট সঠিকভাবে ব্যবহারের লক্ষ্যে সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র/আদেশ/অনুশাসন পালনসহ ‘বাজেট বাস্তবায়ন পরিকল্পনা’ শীর্ষক সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় হওয়া এসব সিদ্ধান্ত মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় কমিশন।

এতে বলা হয়েছে, শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন ব্যয়, অন্যান্য মনোহারি, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি ও আসবাবপত্র খাতে বরাদ্দ হওয়া অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ খরচ করা যাবে। পাশাপাশি দেশের অভ্যন্তরে প্রশিক্ষণের ক্ষেত্রে বরাদ্দ হওয়া অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত খরচের কথা বলা হয়েছে। বিদ্যুৎ খাতে বরাদ্দ হওয়া অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে। সরকারের ব্যয় সংকোচন পরিপত্র অনুসরণ করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে এমন নির্দেশনা দেয়া হল।

ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে সভায় কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ আলম, বাজেট শাখার উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রার, হিসাব বিভাগীয় প্রধান ও প্রকৌশল দপ্তর প্রধানগণ অংশ নেন।

সভায় প্রফেসর আবু তাহের বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট বাস্তবায়ন বিষয়ে সরকারি নিয়মাচার ও সময়ে সময়ে জারিকৃত সরকারি পরিপত্র ও আদেশ মেনে চলতে হবে।

এছাড়া উন্নয়ন বাজেট ও নিজস্ব তহবিলের আওতায় বাস্তবায়নাধীন সকল প্রকাল প্রকল্প/ কর্মসূচি/ স্কিমসমূহের ক্ষেত্রে সম্মানী খাতে বরাদ্দ থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি), প্রকল্প স্টিয়ারিং কমিটি (পিএসসি), বিভাগীয় প্রকল্প মূল্যায়ন কমিটি (ডিপিইসি), বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটি (এসপিইসি) এবং বিভাগীয় বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটি (ডিএসপিইসি) সভায় সম্মানি বাবদ কোনো অর্থ খরচ করা যাবে না। সভা/ সেমিনার/ ওয়ার্কশপ/ প্রশিক্ষণ যথাসম্ভব ভার্চুয়ালি করার জন্য চেষ্টা করতে হবে। উল্লিখিত খাতসমূহ অব্যয়িত অর্থ অন্য কোনো খাতে স্থানান্তর বা পুনঃউপযোজন করা যাবে না বলেও সভায় জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App