×

শিক্ষা

জাতীয়করণের দাবি: ছুটির দিনেও আন্দোলনে শিক্ষকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৫:৫০ পিএম

জাতীয়করণের দাবি: ছুটির দিনেও আন্দোলনে শিক্ষকরা

প্রেস ক্লাবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। ছবি: সংগৃহীত

বেসরকারি মাধ্যমিক স্কুল জাতীয়করণের দাবিতে ছুটির দিনেও আন্দোলন বেগবান রেখেছেন শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণে ছুটে আসছেন। দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষকদের প্রধান চাওয়া ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিটের সাক্ষাৎ’। এই সাক্ষাতের মধ্য দিয়েই তাদের সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন তারা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) আয়োজনে ১১তম দিনের লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করে আমরা বাড়ি ফিরবো না।

বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, শিক্ষক উপস্থিতি কম-বেশি বা একাধিক শিক্ষক সংগঠন থাকলেও সাড়ে ৫ লাখ শিক্ষকের সবার প্রাণের দাবি জাতীয়করণ। এই লক্ষ্যে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিটের সাক্ষাৎ চেয়েছি। কর্মসূচির পাশাপাশি এই বৈঠকের জন্য আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনাও অব্যাহত রেখেছি। আমাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক বলে আমরা মনে করি।

এর আগে প্রধানমন্ত্রী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ একজন জাতীয় ক্রিকেটারের সমস্যার সমাধান করেছেন বলেও উল্লেখ করেছেন শিক্ষকরা।

প্রতিদিনের মতোই শুক্রবার সকাল নয়টা থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষকরা। বেলা বাড়ার সঙ্গে শিক্ষকদের উপস্থিতি বাড়তে থাকে। এদিন শিক্ষক উপস্থিতি তুলনামূলক কম হলেও শিক্ষকদের অবস্থানের কারণে কদম ফোয়ারা থেকে জাতীয় প্রেস ক্লাবমুখী একপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিগত দিনগুলোর মতোই শিক্ষকদের থেমে থেমে স্লোগান, বক্তৃতা ও অপরাপর আয়োজনের মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যেতে দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App