×

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী রোববার (৭ সেপ্টেম্বর) থেকে ক্লাস, পরীক্ষা, সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরিবহণ যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের সই করা এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওই দিন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম ও পরিবহণ যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের সব স্টেকহোল্ডারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা যেন সেশনজটে না পড়ে সেজন্য ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যক্তিদের সংঘর্ষকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা ৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রশাসনের এক বৈঠকে আসছে রোববার থেকে স্বাভাবিক কার্যক্রম চালুর আশ্বাস দেয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

শিক্ষার্থীরা জানান, সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে নিরাপদ মনে করছেন না। অনেকে ইতোমধ্যে বাড়ি চলে গেছেন। সংঘর্ষের ঘটনাস্থল ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় বসবাসরত শিক্ষার্থীরা এখনো হলে ফিরতে না পেরে অন্যত্র অবস্থান করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App