×

শিক্ষা

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

ছবি : সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। আগামী ২ জুলাই থেকে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে একযোগে পরীক্ষা শুরু হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম দিন সকালে আবশ্যিক বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, জুলাই মাসজুড়ে আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়গুলোর পরীক্ষা চলবে। ৪ জুলাই বাংলা ২য় পত্র, ৬ জুলাই ইংরেজি ১ম পত্র, ৮ জুলাই ইংরেজি ২য় পত্র এবং ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর ১৩ থেকে ১৮ জুলাই পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও ভূগোল বিষয়ের উভয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। ১৯ জুলাই রসায়ন, ইসলামের ইতিহাস ও ইতিহাস ১ম পত্র এবং ২২ জুলাই একই বিষয়ের ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাসের শেষ দিকে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

আগস্ট মাসের শুরুতেও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। ৩০ জুলাই ও ১ আগস্ট মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা ১ম পত্র এবং ৪ আগস্ট এগুলোর ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্ম পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।

এরপর ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে অনলাইনে নম্বর এন্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনাও জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে আসনে বসতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) পরীক্ষা নেওয়া হবে, যার মাঝে কোনো বিরতি থাকবে না।

১০০ নম্বরের পরীক্ষার সময় ৩ ঘণ্টা এবং ২৫–৫০ নম্বরের ব্যবহারিক অংশযুক্ত পরীক্ষার সময় কিছুটা কম হবে।

বোর্ড আরও জানিয়েছে, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ও মোবাইল ফোন কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক—সব অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক’

প্রধানমন্ত্রী ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক’

বিকাশ ডিস্ট্রিবিউটরের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

বিকাশ ডিস্ট্রিবিউটরের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App