×

শিক্ষা

নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২৩৭ অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম

নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২৩৭ অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

ছবি: সংগৃহীত

দেশের ২৩৭টি বেসরকারি কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের ই-রিকুইজিশনে (শূন্য পদের চাহিদাপত্র) ভুল তথ্য দেওয়া এবং নির্ধারিত সময়ে তা যাচাই না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) মাউশির কলেজ শাখা-৩ (বেসরকারি কলেজ) থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

‎অধিদপ্তর জানিয়েছে, ভুল চাহিদা দেওয়ার কারণে একদিকে যেমন প্রশাসনিক বিভ্রান্তি তৈরি হচ্ছে, অন্যদিকে ভুল পদে নিয়োগ পেয়ে প্রার্থীরা এমপিওভুক্তির ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

‎অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৯টি শিক্ষা অঞ্চলের মোট ২ হাজার ৩৩৭টি কলেজ পর্যায়ের শূন্যপদের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে ২ হাজার ১০০টি পদের চাহিদা সঠিক পাওয়া গেলেও ২৩৭টি পদের চাহিদা ভুল হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, সবচেয়ে বেশি ভুল তথ্য দেওয়া হয়েছে চট্টগ্রাম অঞ্চলের কলেজগুলো থেকে, যেখানে ১২১টি পদে ভুল চাহিদা পাঠানো হয়েছে। এ ছাড়া বরিশাল অঞ্চলে ৩৯টি, খুলনা অঞ্চলে ৩৮টি, রাজশাহী অঞ্চলে ১৪টি, রংপুর অঞ্চলে ১১টি, ঢাকা অঞ্চলে ৫টি, সিলেট অঞ্চলে ৪টি, ময়মনসিংহ অঞ্চলে ৩টি এবং কুমিল্লা অঞ্চলের কলেজগুলোতে ২টি পদের ভুল চাহিদা দেওয়া হয়েছে।

‎মাউশি জানিয়েছে, ভুল চাহিদা প্রদান এবং তথ্য সরবরাহ না করায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১-এর ১৮.১ (ঘ) মোতাবেক কেন সংশ্লিষ্ট অধ্যক্ষদের এমপিও স্থগিত বা বাতিল করা হবে না, তার জবাব চাওয়া হয়েছে। একই সঙ্গে গভর্নিং বডির সভাপতির পদশূন্য ঘোষণাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে আগামী ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মতামত পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুমের মধ্যে বালিশে লালা ঝরছে? জানুন ভয়ঙ্কর কারণ!

ঘুমের মধ্যে বালিশে লালা ঝরছে? জানুন ভয়ঙ্কর কারণ!

অঙ্গীভূত ৬৭২ নারী আনসার সদস্যের ভাগ্যে কালো ছায়া

বিধি লঙ্ঘন আনসার-ভিডিপির অঙ্গীভূত ৬৭২ নারী আনসার সদস্যের ভাগ্যে কালো ছায়া আমলে নেওয়া হচ্ছে না চাকরি স্থায়ী ও নিয়মিতকরণের গেজেট

স্কুল ফাঁকি দিয়ে নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

স্কুল ফাঁকি দিয়ে নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App