×

শিক্ষা

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা, ডিপিইর নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:৪১ পিএম

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা, ডিপিইর নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে জাতীয় পাঠ্যক্রমের অংশ হিসেবে খেলাধুলা বাধ্যতামূলক করার প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে খেলার মাঠের প্রাপ্যতা নিশ্চিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১৬ মার্চ অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব জেলা ও উপজেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ রয়েছে, সেগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় চাহিদা নিরূপণ করতে হবে। এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া দেশের প্রায় ১১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে নতুন কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাঠানোর আগে সেখানে পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা রয়েছে কি না, তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

যেসব বিদ্যালয়ের নিজস্ব মাঠ নেই, তাদের ক্ষেত্রে আশপাশের বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকানাধীন মাঠ নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের লক্ষ্যে সমঝোতা বা চুক্তির উদ্যোগ নিতে বলা হয়েছে।

এ ছাড়া মসজিদ, মন্দির, খোলা জায়গা, পতিত জমি কিংবা অন্য কোনো সরকারি সংস্থার মাঠ থাকলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতায় সেগুলো খেলাধুলার জন্য ব্যবহারের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব বিদ্যালয়ে কোনোভাবেই মাঠের ব্যবস্থা করা সম্ভব নয়, সেখানে বরাদ্দকৃত অর্থ দিয়ে দাবা, ক্যারামসহ বিভিন্ন ইনডোর গেমসের সরঞ্জাম সরবরাহের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

একই সঙ্গে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, প্রতিদিন পাঠদান শেষে এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিদ্যালয়ের মাঠ শিশুদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এসব নির্দেশনা বাস্তবায়ন করে দ্রুত পূর্ণাঙ্গ অগ্রগতি প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, জাতীয় পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি ও দলগতভাবে কাজ করার দক্ষতা বাড়বে। একই সঙ্গে বিদ্যালয়ভিত্তিক খেলাধুলার সংস্কৃতিও আরও শক্তিশালী হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্প একজন ‘লুজার’, প্রশাসন অযোগ্য-দুর্নীতিগ্রস্ত ও আত্মমুগ্ধ: বাইডেন

ট্রাম্প একজন ‘লুজার’, প্রশাসন অযোগ্য-দুর্নীতিগ্রস্ত ও আত্মমুগ্ধ: বাইডেন

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার

স্পিকার বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App