×

শিক্ষা

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

ছবি : সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে নতুন চারটি বই যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা, আনন্দময় শিক্ষা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এসব বই ও বিষয় যুক্ত করা হচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, নতুন বইগুলোর পাণ্ডুলিপি তৈরির কাজ চলছে। আগামী জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হলে শিক্ষার্থীদের এসব বই বিনামূল্যে দেওয়া হবে।

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে খেলাধুলা, আনন্দময় শিক্ষা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে পাঠ্যবইয়ে পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা ও আমার সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন বই যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ষষ্ঠ শ্রেণির ‘কর্ম ও জীবনমুখী শিক্ষা’ বিষয়ক বইয়ে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বড় ধরনের পরিমার্জন করা হচ্ছে।

এনসিটিবি সূত্র জানায়, পাঠ্যবইয়ে পরিবর্তন দুইভাবে করা হচ্ছে। এক পর্যায়ে বাক্য, শব্দ ও ভাষাগত ছোটখাটো সংশোধন করা হচ্ছে। অন্য পর্যায়ে বিষয়বস্তু ও বিভিন্ন কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

পাঠ্যবইয়ে আসছে নতুন বিষয়

আগামী শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন পর্যায়ের ঘটনাও নতুনভাবে যুক্ত করার কাজ চলছে।

এর পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও স্মৃতিচিহ্ন, আধুনিক প্রযুক্তি, খেলাধুলা, আনন্দময় শিক্ষা ও কারিগরি শিক্ষাকে পাঠ্যবইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কারিকুলামে চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও খেলাধুলাবিষয়ক নতুন বিষয় যুক্ত হচ্ছে।

তিনি বলেন, রোবোটিক্স, এআই ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই এসব উদ্যোগের উদ্দেশ্য। ২০২৭ সালের পাঠ্যপুস্তকে যতটা সম্ভব পরিমার্জন, সংযোজন ও বিয়োজন করা হচ্ছে। তবে ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে আরও বড় ধরনের সংস্কার আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App