×

বিনোদন

অবশেষে ঢাকায় এলেন সানি লিওন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৭:০২ পিএম

অবশেষে ঢাকায় এলেন সানি লিওন

শনিবার বিকাল সাড়ে ৫টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সানি লিওন

অবশেষে ঢাকায় এলেন সানি লিওন

কৌশিক হোসেন তাপস, সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েভার

অবশেষে ঢাকায় এলেন সানি লিওন
অবশেষে ঢাকায় এলেন সানি লিওন

এই প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন বলিউড গ্ল্যামার গার্ল সানি লিওন। বলিউডের এই তারকা তার ফ্যান পেজ ও ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।

শনিবার (১২ মার্চ) বিকালে সাড়ে ৫টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে নিজের পেজে একটি ছবি পোস্ট দিয়েছেন সানি লিওন। বোঝা যায় তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’।

ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’

[caption id="attachment_339597" align="aligncenter" width="700"] শনিবার বিকাল সাড়ে ৫টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সানি লিওন[/caption]

ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে গেছেন গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নিয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

জানা যায়, গানবাংলা টিভির তাপসের আমন্ত্রণে ঢাকায় এসেছেন সানি। সংগীতশিল্পী তাপসের পারিবারিক এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যই সানির ঢাকায় আসা।

এর আগে গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। শাপলা মিডিয়ার একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির অনুমতি বাতিল করা হয়।

মন্ত্রণালয় যাচাই-বাছাই করে দেখে সানির আমেরিকান পাসপোর্ট দেখিয়ে আরেকজনের নাম দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App