×

বিনোদন

ভবিষ্যতে মেয়ে নাইসা বলিউডে আসবে কিনা জানালেন কাজল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৩:৫৩ পিএম

ভবিষ্যতে মেয়ে নাইসা বলিউডে আসবে কিনা জানালেন কাজল

কাজল - অজয় সঙ্গে মেয়ে নাইসা।

ভবিষ্যতে মেয়ে নাইসা বলিউডে আসবে কিনা জানালেন কাজল

কাজল ও অজয় দেসবগণের মেয়ে নাইসা বিদেশে থেকে পড়াশোনা করছেন। সময় পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন বন্ধুদের সঙ্গে। মা-বাবার মতোই কি আগামীতে বলিউডে পা রাখবেন এই তারকা-সন্তান? নাকি বেছে নেবেন অন্য কোনও পেশা?

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কাজল বলেন, 'নাইসা এমন একজন মানুষ যে নিজের সিদ্ধান্ত নিজের নেবে। আমি ওকে অভিনয়ের জগৎ থেকে দূরে রাখছি না। আবার ওই দিকে ওকে ঠেলেও দিচ্ছি না। ১৮ বছর বয়স হয়েছে ওর। এখন ও বড় হয়ে গিয়েছে।'

আপাতত বিদেশে থেকে পড়াশোনা করছেন নাইসা। সময় পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন বন্ধুদের সঙ্গে। নতুন নতুন দেশ, শহরে ঘুরে বেড়ানো যেন তাঁর নেশা। ক্যামেরার সামনে আসার ইচ্ছে আদৌ কি তাঁর আছে? কাজলের উত্তর, 'আমার ছেলেমেয়েরা যা-ই করুক, আমার সমর্থন পাবে। ওরা খুশি থাকলেই হল। মা হিসেবে ওদের শুধু ইন্ডাস্ট্রিতে পথ দেখানোই আমার কর্তব্য নয়। যেটা করে ওরা খুশি থাকবে, সে দিকে ওদের চালিত করাটাই আমার কর্তব্য। যাতে ওরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।'

মেয়ের ভবিষ্যৎ নিয়ে এই একই প্রশ্ন রাখা হয়েছিল অজয় দেবগণের কাছে। তিনি বলেন, 'আমি জানি না আমার মেয়ে অভিনয় করতে চায় কি না। এখনও পর্যন্ত এ বিষয়ে ও কোনও আগ্রহ দেখায়নি।'

অভিনয় করেন না ঠিকই। তবে প্রতি মুহূর্তেই আতস কাছের নীচে থাকেন অজয়-কাজলের কন্যা। কখনও গায়ের রং, তো কখনও পোশাক, নানা কারণে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। সবই তারকা-সন্তান হওয়ার বিড়ম্বনা!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App