×

বিনোদন

কাকে অভিশাপ দেবেন ফারুকী!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৫ পিএম

কাকে অভিশাপ দেবেন ফারুকী!

মোস্তফা সরয়ার ফারুকী

কাকে অভিশাপ দেবেন ফারুকী!

প্রায় সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত শনিবার বিকেল সিনেমাটি। সম্প্রতি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ প্রকাশ করেন নির্মাতা। এরপরই অন্যান্য নির্মাতা ও অভিনয়শিল্পীরা সিনেমাটির মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন।

সেই ধারাবাহিকতায় ফারুকী শুক্রবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি স্ট্যটাস দিয়েছেন।

স্ট্যাটাসটিতে তিনি লেখেন, আপনারা দেখছেন আমি কতটা নিয়ন্ত্রণ করছি আমার আবেগ। এমনকি এবসোলিউট বুলশিটের উত্তরও না দিয়ে কনফ্লিক্ট এড়িয়ে গেছি। কিন্তু আজকে সকালে একটা খবর পড়ে, যদিও খবরটা আগে থেকেই জানতাম। আমার রাগ, ক্ষোভ, অভিমান আর নিয়ন্ত্রণ করতে পারলাম না!

হোলি আর্টিজানের ওপর নির্মিত ভারতীয় ছবি ফারাজ দ্রুতই মুক্তি পাবে। আমার ভারতীয় ফেলো ফিল্মমেকার হানসাল মেহতার জন্য আমি আনন্দিত যে, সে তার ছবিটা শেষ করে মুক্তি দিতে পারছে। হয়তো দ্রুতই আপনারাও সেটা দেখতে পারবেন।

তিনি আরো লেখেন, একই সঙ্গে আমি একজন বাংলাদেশি ফিল্মমেকার হিসেবে অনুতপ্ত, ক্ষুব্ধ, বিরক্ত! আমার ছবিতে কোথাও হোলি আর্টিজান মেনশন করা নেই, আমার ছবিতে হোলি আর্টিজানের কোনো রিয়াল ক্যারেক্টার পোর্ট্রে করা হয়নি। তারপরও শুধু এই দেশের হতভাগা ফিল্মমেকার হওয়ার অপরাধে আমার ছবিটাকে সাড়ে তিন বছর আটকে রাখা হলো। আমি কাকে অভিসম্পাত দেব। কাকে... কাকে? নিজের জন্মকে তো আর অভিসম্পাত দেয়া যায় না।

শনিবার বিকেল সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App