×

বিনোদন

মেয়ে হলে যে নাম রাখবেন মাহি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৪ পিএম

মেয়ে হলে যে নাম রাখবেন মাহি

মাহিয়া মাহি

মেয়ে হলে যে নাম রাখবেন মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা তিনি। এ জন্য কাজ থেকেও বিরতি নিয়েছেন এই তারকা। ছেলে হবে নাকি মেয়ে, এই পর্যায়ে এসে সেটা জানা সম্ভব নয়। তবে মেয়ে হলে কি নাম রাখবেন তা এখনি ঠিক করে ফেলেছেন এ নায়িকা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এফডিসিতে নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা যাও পাখি বল তারে’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এই অভিনেত্রী জানান, মেয়ে হলে নাম রাখবেন ফারিশতা।

তিনি আরও বলেন, ছেলে হলে তার নাম কী রাখব এখনো সেটা ঠিক করিনি। কারণ আমি জানি আমার মেয়েই হবে! ইনশাআল্লাহ। মা হতে যাওয়ার এই অনুভূতির কথা বলে বোঝানো সম্ভব নয়। তবে আম্মু, আব্বু এবং ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে।

মাহির শ্বশুরবাড়ির এলাকা গাজীপুর চৌরাস্তায় ফারিশতা নামে তার একটি রেস্টুরেন্ট রয়েছে। চলতি বছরের রমজান মাসে এটার উদ্বোধন করেন তিনি। মেয়ে হলে নিজের রেস্টুরেন্টের নামেই তার নাম রাখবেন বলে মনস্থির করেছেন অগ্নিখ্যাত এই অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

আড়াই মাসের মাথায় সোনারগাঁও থানার ওসিকে বদলি, কিন্তু কেন?

আড়াই মাসের মাথায় সোনারগাঁও থানার ওসিকে বদলি, কিন্তু কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App