×

বিনোদন

সেন্সর ছাড়পত্র পেল পরী মণির ‘মা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৬:২১ পিএম

সেন্সর ছাড়পত্র পেল পরী মণির ‘মা’

আনকাট ছাড়পত্র পেয়েছে পরী মণি অভিনীত মা সিনেমা। ছবি: সংগৃহীত

সেন্সর ছাড়পত্র পেল পরী মণির ‘মা’
চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি পেয়েছে পরী মণির ছবি মা। সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের গল্প ‘মা’। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক অরণ্য আনোয়ার। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা পরী মণি। ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সেন্সর বোর্ডের অন্যতম সদস্য অরুণা বিশ্বাস ফোন করে ভূয়সী প্রশংসা করেন সিনেমাটির। তিনি জানান, বোর্ড সদস্যরা সর্বসম্মতিক্রমে সিনেমাটিকে আনকাট ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরী মণি বলেন, আমি তো অনেক খুশি যে আনকাট সেন্সর পেয়েছে। এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। মা যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিলো। আর যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না। তিন দশকের ক্যারিয়ারে মা অরণ্য আনোয়ারের প্রথম নির্মিত সিনেমা। তাই আয়োজন-চেষ্টায় কোনো ত্রুটি রাখছেন না তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বড় পর্দায় অরণ্যে পুলক (এপি) এর ব্যানারে নির্মিত সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

সার সরবরাহে কড়া নজরদারি, ৬৪ জেলায় সেল গঠন

সার সরবরাহে কড়া নজরদারি, ৬৪ জেলায় সেল গঠন

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ কত

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ কত

পুতুলের পদত্যাগের নেপথ্যে যেসব অভিযোগ

পুতুলের পদত্যাগের নেপথ্যে যেসব অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App