×

বিনোদন

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ১২:৫৪ পিএম

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে আগামী দুই বছরের জন্য কাজী হায়াৎ সভাপতি ও শাহীন সুমন মহাসচিব নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু বিজয়ীদের নাম ঘোষণা করেন। তার সাথে কমিশনার হিসেবে ছিলেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।

জানা গেছে, ১৪২ ভোট পেয়ে কাজী হায়াৎ সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ ভোট। অন্যদিকে ১৬০ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন শাহীন সুমন। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ ভোট।

এতে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- ছটকু আহমেদ (সহ-সভাপতি), কবিরুল ইসলাম রানা (উপ-মহাসচিব), সেলিম আজম (কোষাধ্যক্ষ), শাহীন কবির টুটুল (সাংগঠনিক সচিব), নূর মোহাম্মদ মনি (তথ্য প্রযুক্তি সচিব), আব্দুর রহিম বাবু (সাংস্কৃতিক ও ক্রিয়া সচিব) ও ওয়াজেদ আলী বাবলু (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, হাবিবুর রহমান হাবিব, এসডি রুবেল, বজলুর রাশেদ, পল্লী মালেক, ইফতেখার জাহান, শাহাদাৎ হোসেন লিটন ও সোহানুর রহমান সোহান।

এবারের নির্বাচনে ৩৬৮ জন মোট ভোটারের মধ্যে ৩০২ জন ভোট দিয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া ভোট বাতিল হয়েছে ৯টি। সংগঠনের ১৯টি পদের বিপরীতে মোট ৩৯ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App