×

বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নার্ভাস ছিলেন অনিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৫ পিএম

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নার্ভাস ছিলেন অনিল
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নার্ভাস ছিলেন অনিল

ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং ‘দ্য নাইট ম্যানেজার’ নামের এক নতুন ওয়েব সিরিজ শুরু হয়েছে। এই ক্রাইম থ্রিলারে লিড রোলে দেখা মিলেছে অনিল কাপুর, সবিতা ধুলিপালা ও আদিত্য রায় কাপুরের। একই নামের বিবিসির জনপ্রিয় সিরিজের রিমেক এটি। চার এপিসোডের সিরিজটিতে আর্ম ডিলার বা অস্ত্র ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন বলিউডের এভারগ্রিন অভিনেতা অনিল কাপুর।

সিরিজে মেয়ের বয়সী অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে রোম্যান্স করতে দেখা গেছে অনিল কাপুরকে। অন্তরঙ্গ মুহূর্তে সবিতার সঙ্গে ফ্রেমবন্দি হতে বেশ ‘নাভার্স’ ছিলেন তিনি।

অনিল কাপুর এক সাক্ষাত্‍কারে জানান, সবিতা আর আমার মধ্যে বেশ কিছু কঠিন দৃশ্য রয়েছে। সত্যি বলতে ওই দৃশ্যগুলোতে আমি খুব নার্ভাস ছিলাম। আগে কখনো কোনও অভিনেত্রীর সঙ্গে আমি এমন দৃশ্যে কাজ করিনি।

দ্য নাইট ম্যানেজারের ট্রেলারে সবিতার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গেছে তাকে। অন্যদিকে অপর দৃশ্যে সবিতাকে চড় মারতেও দেখা গেছে তাকে।

তবে এই দৃশ্যগুলোতে অভিনয় করতে গিয়ে সহ-অভিনেত্রী সবিতার কাছ থেকে সবরকম সমর্থন পেয়েছেন বলে জানান অনিল। তিনি বলেন, আমার কাজটা সবিতা খুব সহজ করে দিয়েছিল, আমাকে খুব সাপোর্ট করেছে। হয়ত অভিজ্ঞতায় আমি ওর চেয়ে অনেক এগিয়ে, কিন্তু তরুণ প্রজন্ম অনেক সময় উপলব্ধি করে না ওরা আমার কাজটা কত সহজ করে দেয়। যত সময় এই ইন্ডাস্ট্রিতে তুমি কাটাতে, কখনো কখনো তোমার কাজটা ততই মুশকিল হয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App