×

বিনোদন

হেলিকপ্টারে ছেলেকে নিয়ে ভান্ডারিয়ায় পরীমণি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০২:২৫ পিএম

হেলিকপ্টারে ছেলেকে নিয়ে ভান্ডারিয়ায় পরীমণি

ছবি: সংগৃহীত

হেলিকপ্টারে ছেলেকে নিয়ে ভান্ডারিয়ায় পরীমণি

পরীমণি ও রাজের একমাত্র ছেলে রাজ্য। তাদের মাত্র আটমাস বয়সী ছেলেকে নিয়ে এবার প্রথম নিজ বাড়িতে গেলেন পরীমণি।

শনিবার (২৫ মার্চ) ছেলেকে নিয়ে উড়ে নিজ বাড়িতে যাওয়ার খবর জানান ঢাকাই ছবির এই নায়িকা। তবে সঙ্গে রাজ যাননি। ছেলেকে নিয়ে নায়িকা একাই গিয়েছেন ভান্ডারিয়ার নিজ বাড়িতে।

ফেসবুকে পরীমণি রাজ্যকে নিয়ে হেলিকপ্টার ভ্রমণের ছোট্ট একটি ক্লিপস শেয়ার করেছেন। সেখানে বাতাসের প্রবল শব্দ, সঙ্গে শোনা যাচ্ছে হেলিকপ্টারের পাখা ঘোরার আওয়াজ। পরীর কোলে পরম শান্তিতে ঘুমাচ্ছে রাজ্য।

পরীমণি জানান, সময় পেলেই গ্রামের বাড়িতে ছুটে যান। কিন্তু গেল সাত মাস যাওয়া হয়নি। সেটা রাজ্যের কারণেই। একমাত্র সন্তান ও নিজের নানা ব্যস্ততায় সময় করে উঠতে পারছিলেন না তিনি।

শুক্রবার সন্তান রাজ্য ও দুই নিকটাত্মীয়কে নিয়ে ভান্ডারিয়ার সিংহখালীতে ছোটেন এই চিত্রনায়িকা।

নায়িকা জানান, নিজ বাড়িতে কয়েকদিন কাটাবেন। পারিবারিক কিছু কাজ সেরে খুব শিগগির সন্তানকে নিয়ে আবার ঢাকায় ফিরবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৫ অক্টোবর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৫ অক্টোবর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App