×

বিনোদন

হঠাৎ মঞ্চে উঠে এ আর রহমানের শো বন্ধ করে দিলো পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৩, ০৯:৫৭ এএম

হঠাৎ মঞ্চে উঠে এ আর রহমানের শো বন্ধ করে দিলো পুলিশ

ছবি: সংগৃহীত

হঠাৎ মঞ্চে উঠে এ আর রহমানের শো বন্ধ করে দিলো পুলিশ

ছবি: সংগৃহীত

হঠাৎ মঞ্চে উঠে অস্কারজয়ী সুরকার ও ভারতীয় সংগীত তারকা এ আর রহমানের কনসার্ট শো বন্ধ করে দিয়েছে পুলিশ। কিছু বুঝে ওঠার আগেই মঞ্চে উপস্থিত শিল্পীদের বাদ্যযন্ত্র বন্ধের নির্দেশ দেন পুণের এক পুলিশ কর্মকর্তা। মাঝপথে থামিয়ে দেয়ায় তড়িঘড়ি করে মঞ্চ ছাড়েন এ আর রহমান।

রবিবার (৩০ এপ্রিল) রাত ১০টায় পুণেতে স্টেজে উঠে ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ গান গাওয়ার সময় হঠাৎ শো বন্ধ করে দেয়া হয়। রাজা বাহাদুর মিল এলাকায় আয়োজিত এ কনসার্টে হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও চলতে থাকে অনুষ্ঠান। সে কারণেই নাকি কনসার্টে পুলিশি হস্তক্ষেপ। এ আর রহমানের এই শোয়ের জন্য রাত ১০টা পর্যন্ত সময় নির্দিষ্ট ছিল। তবে ঘড়ির কাঁটা যে রাত ১০টা পেরিয়ে গেছে তা খেয়াল করেননি শিল্পী। রাত ১০টা ১৫ মিনিট নাগাদ শেষ গানটি ধরেছিলেন তিনি। তাই মঞ্চে উঠে সরাসরি গান বন্ধ করে দেয় পুলিশ।

এ প্রসঙ্গে পুণে পুলিশের ডিসিপি (জোন ২) এস পাতিল বলেন, এ আর রহমান শেষ গানটি গাইছিলেন। উনি খেয়াল করেননি সময় ১০টা পেরিয়ে গেছে। তাই অনুষ্ঠানস্থলে আমাদের যে পুলিশ কর্মকর্তা ছিলেন, বাধ্য হয়ে স্টেজে উঠে তাকে সুপ্রিমকোর্টের নির্দেশিকার কথা মনে করিয়ে দেন। তখন অবশ্য শিল্পী গান বন্ধ করে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App