×

বিনোদন

উত্থান-পতনে ২৫ বছরে পূর্ণিমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৪:৪১ পিএম

উত্থান-পতনে ২৫ বছরে পূর্ণিমা

১৯৯৮ সালের ১৫ মে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় অভিনয়ে মধ্য দিয়ে নায়িকা হিসাবে অভিষেক করেন জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সেই থেকে শুরু করে ক্যারিয়ারে পার করেছেন ২৫ বছর। অভিনয় করেছেন ৮০টি সিনেমায়।

বর্তমানে তার অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচারিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ এবং ছটকু আহমেদের ‘আহারে জীবন’ নামে তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ক্যারিয়ারের শুরুতে নাটকেও অভিনয় করেছিলেন। এখনো মাঝে মধ্যে নাটকে দেখা যায়। উপস্থাপনায়ও দেখা গেছে তাকে।

অভিনয় জীবনের ২৫ বছর পূর্তি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও কৃতজ্ঞ আমার প্রতিটি সিনেমার প্রযোজক, পরিচালক, সহশিল্পী, টেকনিশিয়ান, সাংবাদিকসহ দর্শকের প্রতি। দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে উত্থান-পতন তো ছিলই।একটা সময় এসে আমি হতাশও হয়ে গিয়েছিলাম। কিন্তু পরে উপস্থাপনা দিয়ে আলোচনায় এসে আবারও আমি আমার আগের অবস্থানে ফিরে আসি।

তিনি আরো বলেন, নায়করাজ রাজ্জাক আঙ্কেল আমাকে নিয়ে দুটি সিনেমা নির্মাণ করেছিলেন। সে সময়টায় তিনি আমাকে নিয়ে যে ড্রাইভ দিয়েছিলেন, এ জন্য তার কাছে ঋণী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App