×

বিনোদন

জায়ান মালিকের সঙ্গে সেলেনার বিচ্ছেদের গুঞ্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০১:০৬ পিএম

জায়ান মালিকের সঙ্গে সেলেনার বিচ্ছেদের গুঞ্জন

ছবি: সংগৃহীত

জায়ান মালিকের সঙ্গে সেলেনার বিচ্ছেদের গুঞ্জন

ডিজনির হাত ধরে শিশুশিল্পী ও অভিনেত্রী হিসেবে পথচলা শুরু সেলেনা গোমেজের। এরপর অবশ্য বড় হয়ে নিজেকে গায়িকা হিসেবে প্রতিষ্ঠা করেছেন সেলেনা। অর্জন করেছেন পপ তারকার তকমা। তবে পেশাগত জীবনের থেকে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি উৎসাহ অনুরাগীদের।

লম্বা সময় ধরে পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কখনো সেই সম্পর্ক ভেঙেছে, কখনো আবার একসঙ্গে ফিরেছেন যুগল। তবে সেসব এখন অতীত। মডেল হাইলি বিবারকে বিয়ে করে জাস্টিন এখন ঘোর সংসারী।

বেশ কয়েক মাস আগে ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের সাবেক সদস্য জায়ান মালিকের সঙ্গে নাম জড়ায় সেলেনার। শোনা যায়, জায়ানের সঙ্গে প্রেম করছেন তিনি। তবে সম্প্রতি নাকি চিড় ধরেছে সেই সম্পর্কে। গায়িকার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা থেকেই মিলল সেই প্রমাণ।

এবছর মার্চ নাগাদ শোনা যায়, একে অপরের প্রেমে পড়েছেন জায়ান ও সেলেনা। নিউইয়র্কের রেস্তরাঁর বাইরে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায় তাদের। একে অপরের ঠোঁটে চুম্বনও আঁকেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতায় ছড়িয়ে পড়ে সেই ছবি।

দুই তারকার প্রেমের খবরে উৎসাহ কয়েক গুণ বেড়ে গিয়েছিল তাদের অনুরাগীদের। তবে সেই প্রেমের বয়স মাত্র মাস তিনেক। সম্প্রতি দেখতে পাওয়া যায়, জায়ানকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন সেলেনা। অথচ, আগে গায়ককে ফলো করতেন তিনি। তবে কি আর শেষরক্ষা হলো না সম্পর্কে? তেমনটাই মনে করছেন গায়িকার অনুরাগী মহল।

দিন কয়েক আগে নিজেকে একটি ভিডিয়োয় সিঙ্গেল বলেও দাবি করেন সেলেনা। তাতেই আরও দৃঢ় হয়েছে অনুরাগীদের এই ধারণা। সেলেনার আগে দীর্ঘ দিন ধরে সুপার মডেল জিজি হাদিদের সঙ্গে সম্পর্কে ছিলেন জায়ান। এক কন্যাসন্তানের বাবা-মা তারা। ২০২১ সালের শেষের দিকে প্রায় ছয় বছরের সম্পর্কে ইতি টানেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App