×

বিনোদন

ভালো জামাইয়ের আশায় মাথায় ডিম ফাটালেন রাখি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১১:১৬ এএম

ভালো জামাইয়ের আশায় মাথায় ডিম ফাটালেন রাখি
ভালো জামাইয়ের আশায় মাথায় ডিম ফাটালেন রাখি
ফের বিয়ের আশায় বৃষ্টির মধ্যে ভিজে মাথায় ডিম ফাটালেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। অতীতের তিক্ত সব অভিজ্ঞতাকে পিছনে ফেলে আবার বিয়ের স্বপ্ন দেখছেন রাখি। রাখির সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। গত বছর আদিল খান দুরানির সঙ্গে বিয়ে করেন রাখি। তা নিয়ে বিস্তর অশান্তি হয়। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাঁকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন রাখি ও আদিল। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সময় তাঁর পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে ঘরোয়া হিংসা ও প্রতারণার অভিযোগও আনেন তিনি। পরে আবার আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। তাঁকে গ্রেপ্তারও করা হয়। অতীতের তিক্ত অভিজ্ঞতাকে পিছনে ফেলে আবার বিয়ের স্বপ্ন দেখছেন রাখি। ‘ভাল জামাই চাই’, একথা বলতে বলতেই মাথায় ফাটালেন একের পর এক ডিম। রাখির এই ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে কেউ ব্যঙ্গ, বিদ্রুপের পালাও শুরু হয়ে গিয়েছে। একজন আবার ভিডিওটি পুনীত সুপারস্টারকে ট্যাগ করার পরামর্শও দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App