×

বিনোদন

নেটফ্লিক্সের প্রধান চরিত্রে ইমরান হাশমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৮, ০৪:২১ পিএম

নেটফ্লিক্সের প্রধান চরিত্রে ইমরান হাশমি
বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স নতুন সিরিজ ‌‘বার্ড অব ব্লাড’ নির্মাণের ঘোষনা দিয়েছিলো। যেটিতে তাদের সাথে যৌথ প্রযোজক হিসেবে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টও থাকছে। ‌বিল্লাল সিদ্দিকী রচিত উপন্যাসটির কাহিনী গড়ে উঠেছে রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আট পর্বের এই সিরিজটির প্রধান চরিত্রে কে অভিনয় করছেন সে বিষয়ে এতোদিন কিছু জানা যায়নি। এবার প্রধান চরিত্রের অভিনেতার নাম ঘোষনা করেছে নেটফ্লিক্স। বলিউড হাঙ্গামা জানিয়েছে, ইমরান হাশমি অভিনয় করবেন সিরিজটির প্রধান চরিত্রে। শুক্রবার নেটফ্লিক্স ‘বার্ড অব ব্লাড’ সিরিজের টিজার প্রকাশ করেছে। কয়েক সেকেন্ডের টিজারটিতে দেখা যায়, হাশমি উপন্যাসটি পড়ছেন। বলছেন ‌ঈশ্বর তোমাকে রূপ দিয়েছেন এবং তুমি তা নিজের মতো করে বদলে নিয়েছো। এদিকে টিজার প্রকাশের পর ইমরান হাশমি টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভক্তদের ‘হবে কি হবে না?’ প্রশ্ন করে নিজেই লিখেন ‘হবে’। জানিয়ে দেন কবির আনন্দ হতে প্রস্তুত তিনি। এছাড়া থ্রিলার ওয়েব সিরিজের অংশ হতে পেরে তিনি বেশ আনন্দিত বলেও জানান। মজার ব্যাপার হলো ইমরান হাশমি ও বিল্লাল সিদ্দিকী ভালো বন্ধু। ‘বার্ড অব ব্লাড’ বইয়ের মোড়ক উন্মোচনও করেছিলেন ইমরান হাশমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App