×

রাজধানী

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) রাতে মতিঝিলের শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে এই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহাত হওয়ার খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ইতোমধ্যে পুলিশসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, রাতে মেট্রোরেলের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনার পরপর পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। পরে ছাতার ভেতরে পেচানো অবস্থায় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি বোমা পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App