×

আন্তর্জাতিক

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সদ্য বিদায়ী সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। বিবিসি, রয়টার্স থেকে শুরু করে ভারতীয় প্রায় সব গণমাধ্যমে এই খবর জায়গা করে নিয়েছে। এরমধ্যে হংকংভিত্তিক চীনা মালিকানাধীন সাউথ চায়না মর্নিং পোস্ট সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাসন থেকে ফেরার ঘোষণাকে যুক্ত করেছে।

তারা তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের প্রেসিডেন্টের পদত্যাগ। নির্বাচন থেকে ফেরার আগে এক হয়ে গেলেন হাসিনা’।

২০২৪ সালে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলেও তার সরকারের নিয়োগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

বার্তাসংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের পদত্যাগ, জানিয়েছে স্থানীয় গণমাধ্যম’।

ব্রিটেনের বিবিসিও চুপ্পুর সঙ্গে হাসিনার সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরেছে। তারা তাদের শিরোনামে লিখেছে, ‘শেখ হাসিনার মিত্র বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন’।

মালয়েশিয়ার দ্য স্টার লিখেছে, ‘স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ’। ভারতের নিউজ-১৮ তাদের শিরোনামে বলেছে, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, শেখ হাসিনার কাছের লোক, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন’।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস তাদের খবরে বলেছে, ‘সাবেক নেতা (হাসিনার) ফেরার অনিশ্চয়তার মধ্যে পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি’।

এ ছাড়া অন্যান্য গণমাধ্যমে শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ শিরোনামে খবর প্রচার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

দ্য ওয়ালকে শেখ হাসিনা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App