×

বিনোদন

কলকাতায় মুক্তি পাচ্ছে মাহির ‘তুই শুধু আমার’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ০৩:৪৪ পিএম

কলকাতায় মুক্তি পাচ্ছে মাহির ‘তুই শুধু আমার’
যৌথ প্রযোজনার সিনেমা ‘তুই শুধু আমার’। ছবিটি ৩১ অগস্ট মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। ছবিতে মাহির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক সোহম এবং ওম। ছবিটি কলকাতায় মুক্তি পাওয়ার ঘোষণা এলেও এদেশে ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত হয়নি। এদেশে এখনও সেন্সর ছাড়পত্রের জন্য ছবিটি জমা দেয়া হয়নি। ‘তুই শুধু আমার’ ছবিতে মাহি অভিনয় করেছেন এক মডেলের চরিত্রে। এ মডেলের জীবনে অনেক উচ্চাকাঙ্খা। তা পূরণ করতে গিয়েই ঘটতে থাকে নানা ঘটনা। এর আগে ওমের সঙ্গে ‘অগ্নি ২’ ছবিতে অভিনয় করেছেন মাহি। সেটিও ছিল যৌথ প্রযোজনার ছবি। ‘তুই শুধু আমার’ ছবিতে প্রথমবার মাহি অভিনয় করলেন সোহমের সঙ্গে। এরই মধ্যে অনলাইনে প্রকাশ পেয়েছে ছবির গান আর ট্রেইলার। দেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন দেশের অনন্য মামুন ও কলকাতার জয়দ্বীপ মুখার্জি। ঈদ উপলক্ষে সম্প্রতি মুক্তি পেয়েছে মাহি অভিনীত দুটি সিনেমা। যার মধ্যে একটির নাম ‘মনে রেখ’। এই ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার বনি। আর ‘জান্নাত’ ছবিতে মাহির বিপরীতে ছিলেন চিত্রনায়ক সায়মন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App