×

বিনোদন

আগামীকাল পাওলির বিয়ে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৭, ০৩:৫৯ পিএম

আগামীকাল ৪ ডিসেম্বর সোমবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কলকাতার হট সেনসেশন অভিনেত্রী পাওলি দাম। পাত্র ব্যবসায়ী অর্জুন দেব। তাদের বিয়ের অনুষ্ঠান হবে কলকাতার নামকরা তাজ বেঙ্গল কনভেনশন হলে। এর পর ৬ তারিখে পরিবারসহ গুয়াহাটি যাবেন পাওলি-অর্জুন। যেহেতু পাত্রপক্ষের নিবাস গুয়াহাটি, তাই ১০ ডিসেম্বর সেখানেই দেয়া হবে রিসিপশন। পাওলি-অর্জুনের বিয়েতে বেনারসি, সাতপাক, সিঁদুরদান- সবই হবে ট্র্যাডিশনাল ভঙ্গিতে। আর বিয়ের সব কাজ সম্পন্ন হবে পাওলির বাড়িতেই। প্রথমে বিয়ের গোটা অনুষ্ঠানই গুয়াহাটিতে হওয়ার কথা ছিল। কিন্তু পরে সিদ্ধান্ত হয়, বিয়ে হবে কলকাতায় মেয়ের বাড়িতে। বিয়েতে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন পাওলি। ইতিমধ্যে সবার কাছে ‘সেভ দ্য ডেট’মেসেজ পৌঁছেও গেছে। অন্যদিকে, হবু বর অর্জুনের ব্যবসায়ী পরিবৃত্তটিও কম বড় নয়। কাজেই, অতিথি তালিকায় রয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পাওলির এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, নিজে গিয়েই দিদি মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন নায়িকা। পাওলি যে বিয়ে করতে চলেছেন তার গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল। তবে নায়িকা নিজের মুখে কোনো কিছুই স্বীকার করতে চাইছিলেন না। তবে এখন আর কোনো কিছুই গোপন নেই। এই তো কয়েকদিন আগে কলকাতার পার্ক স্ট্রিটে একটি ডিজাইনার শপে বিয়ের বাজার করতে গিয়েছিলেন পাওলি। সেখান থেকে কিনে আনেন বেশ কিছু পছন্দের শাড়ি। সেই শপিংয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন ‘হেট স্টোরি’ ছবির নায়িকা। উল্লেখ্য, ইতালীয় কনসাল জেনারেলের এক পার্টিতে গিয়ে অর্জুনের সঙ্গে পরিচয় হয় পাওলির। তার পরেও একাধিক অনুষ্ঠানে তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে। প্রেম পর্বের সেই শুরু। বিয়ের মতো প্রেমের বিষয়টিও পাওলি গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু এসব তো আর চাপা থাকে না। হবু বরকে তিনি নাকি ‘জোজো’বলে ডাকেন। তবে বিয়ে করলেও কখনো অভিনয় ছাড়ছেন না নায়িকা। যে কথা পাওলি এর আগে বহুবারই বলেছেন। হবু বর অর্জুনেরও নাকি এ ব্যাপারে পূর্ণ সমর্থন রয়েছে। বিয়ের জন্য আপাতত তিনি জানুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন বলে খবর। ফেব্রুয়ারি থেকে আবার কাজ শুরু করবেন। পাওলির আগামী ছবির শুটিংয়ের শিডিউল অন্তত তেমন কথাই বলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App