×

বিনোদন

‘সাপলুডু’ যাচ্ছে বিদেশে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯, ০৪:৩৯ পিএম

‘সাপলুডু’ যাচ্ছে বিদেশে

‘সাপলুডু’ সিনেমার দৃশ্য।

‘সাপলুডু’ যাচ্ছে বিদেশে
গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি এবার ৭টি দেশে চলবে। পরিচালক দোদুল জানান, ১২ অক্টোবর অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনির দুই শহরে সাপলুডু দেখানো হবে। ১৮ ও ১৯ অক্টোবর ইতালির রোমে প্রদর্শিত হবে। নিউইয়র্ক, ডালাস ও ক্যালিফোর্নিয়াতে প্রদর্শিত হবে আগামী ২৫ অক্টোবর। একই দিনে কানাডার টরন্টো ও মন্ট্রিয়েলেও দেখানো হবে ছবিটি। তারপর ২৬ অক্টোবর ওয়াশিংটন ডিসি, ১ ও ২ নভেম্বর লস অ্যাঞ্জেলেস এবং ৩ নভেম্বর সান ফ্রান্সিসকোতে চলবে ‘সাপলুডু’। তিনি আরো জানান, দুবাই, কাতার, কুয়েতসহ আরও কয়েকটি দেশে ছবিটির প্রদর্শন হবে। আরবি ভাষায় ছবিটির সাবটাইটেলও করা হয়েছে। প্রদর্শনীগুলোতে অংশ নিতে আগামী ১৬ অক্টোবর ইতালি যাচ্ছেন ‘সাপলুডু’র নায়ক আরিফিন শুভ। ‘সাপলুডু’তে আরো অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, মৌসুমি হামিদ প্রমুখ। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি গত ২৭ সেপ্টেম্বর দেশের ৪২টি সিনেমা হলে মুক্তি পায় ‘সাপলুডু’। বর্তমানে ৩০টি হলে চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App