×

বিনোদন

ইমরানের সঙ্গে ‘গানের রাজা’ লাবিবার অভিষেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ০৪:১২ পিএম

ইমরানের সঙ্গে ‘গানের রাজা’ লাবিবার অভিষেক

লাবিবার সহশিল্পী ইমরান

‘টিভি রিয়্যালিটি শো ‘গানের রাজা’-এর প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন খুলনার ফাইরুজ লাবিবা। চলতি বছর আয়োজিত এই আসরে সারা দেশের পাঁচ হাজার প্রতিযোগীকে টপকে তার এই অর্জন।

প্রতিযোগিতার মঞ্চ জয় করে লাবিবা এবার হাজির হচ্ছেন নিজের গাওয়া প্রথম মৌলিক গান নিয়ে। তাও আবার শুরুতেই সঙ্গে পেলেন ‘গানের রাজা’র অন্যতম বিচারক ও জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলকে।

‘কেন এত চাই তোকে’ শিরোনামের রোমান্টিক এই গানটিতে লাবিবার সহশিল্পী ইমরান। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীতায়োজনও করেছেন ইমরান নিজেই। সিএমভি’র ব্যানারে গানটি মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর বিকাল ৩টায়।

রোমান্টিক ঘরানার এই গানটি নিয়ে তৈরি হয়েছে বড় ক্যানভাসের একটি গল্পনির্ভর ভিডিও। সৈকত রেজার নির্দেশনায় এতে মডেল হয়েছেন কাজী আসিফ ও কেয়া আক্তার পায়েল। ভিডিওতে কণ্ঠশিল্পী হিসেবে পাওয়া যাবে ইমরান-লাবিবাকেও।

লাবিবা ও তার অভিষেক প্রসঙ্গে ইমরান বলেন, ‘লাবিবার বয়স অনেক কম। অথচ কণ্ঠে সে যে কোনও প্রফেশনাল শিল্পীর মতোই সাবলীল। তার কণ্ঠে আলাদা একটা শক্তি আছে।

লবিবার জন্ম খুলনায় । তিনি সরকারি করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছেন। তার বড় বোন ফাইরুজ মালিহাও একজন গায়িকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App