×

বিনোদন

মানিকগঞ্জে ‘মধুর মেলা’ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ১২:৫৩ পিএম

মানিকগঞ্জে ‘মধুর মেলা’ শুরু

মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নিজ বাড়ি সিংগাইর উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের পূর্বভাকুম গ্রামের বাউল কমপ্লেক্সে আজ বুধবার ( ১ জানুয়ারি ) থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী মধুর মেলা। মমতাজের প্রয়াত পিতা বাউল সাধক আলহাজ মধু বয়াতির স্মরণে প্রতি বছর ইংরেজি নতুন বছরের শুরুতে এ মেলার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় ১ জানুয়ারি শুরু হচ্ছে ১৯তম এ আসর। চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত।  মেলার মূল আকর্ষণ সাড়া দেশের বিখ্যাত বাউল শিল্পীদের অংশ নেয়ায় লোকজ ও পালা গানের অনুষ্ঠান।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে গান পরিবেশন করবেন ফকির সাহাবুদ্দিন ও কাজল দেওয়ান। ওই দিন রাত ১০টা থেকে রাতব্যাপী পালা গান পরিবেশন করবেন মুক্তা সরকার এবং জহির বাউল। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। পালা গানে অংশ নেবেন- রুমা সরকার ও বাবু সুনিল কর্মকার। তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়। সন্ধ্যায় মেলা মঞ্চে নাটক ‘রূপবান’ মঞ্চস্থ হবে। নাটক শেষে রাতব্যাপী খ্যাতনামা বাউল শিল্পীরা গান পরিবেশন করবেন। মেলাকে ঘিরে ইতোমধ্যে বাউল কমপ্লেক্স এলাকায় বইছে উৎসবের আমেজ। দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, মিনি ট্রেন ও ইলেকট্রিক নৌকাসহ বিভিন্ন প্রকার রাইডস। কোনো প্রকার অনুদান ছাড়াই নিজ অর্থায়নে মমতাজ বেগম এমপি এ মেলার আয়োজন করে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩ শতাংশ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩ শতাংশ

একদিন পর ফের বাড়ল স্বর্ণের দাম

একদিন পর ফের বাড়ল স্বর্ণের দাম

আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App