×

বিনোদন

নার্স-চিকিৎসকদের হোটেল খুলে দিলেন সোনু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১২:১৪ পিএম

নার্স-চিকিৎসকদের হোটেল খুলে দিলেন সোনু

অভিনেতা সোনু

ভারতে করোনা প্রতিরোধে লকডাউনের সময়সীমা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন শুরু করেছে রাজ্যগুলি। ওড়িশা ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে লকডাউনের সময়সীমা।

এরই মধ্যে চিকিৎসক, নার্স ও করোনা আক্রান্তদের সাহায্য করতে এগিয়ে আসছেন অনেক বলিউড তারকারাই । এ তালিকায় এবার নাম লেখালেন সোনু সোদও।

জি নিউজের প্রতিবেদন বলছে, করোনায় আক্রান্তদের চিকিৎসা করতে যে চিকিৎসক, নার্সরা দিনরাত কাজ করছেন তাদের জন্য মুম্বাইতে নিজের হোটেলের দরজা খুলে দিলেন সোনু।

মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসক-নার্সরা মুম্বাইতে রোগীদের চিকিৎসা ও সেবা করছেন। কেউ কেউ সময়ের অভাবে বাড়ি ফিরে ন্যূনতম অবসরও নিতে পারছেন না। ওইসব চিকিৎসক এবং নার্সরা যাতে বিশ্রাম করতে পারেন, সেই কারণে তাদের জন্য নিজের হোটেলের দরজা খুলে দিয়েছেন দাবাং অভিনেতা।

ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালকে বিষয়টি জানানো হয়েছে। সেখানকার চিকিৎসক এবং নার্সরা যাতে তার হোটেলে হাজির হয়ে বিশ্রাম নিতে পারেন, সেই ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান বলিউডের এই অভিনেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App