×

বিনোদন

বরেণ্য অভিনেতা ঋষি কাপুর আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১১:১০ এএম

বরেণ্য অভিনেতা ঋষি কাপুর আর নেই

ঝষি কাপুর

বলিউডের বরেণ্য ও প্রবীণ অভিনেতা ঋষি কাপুর আর নেই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বিদায় নিয়েছেন বলিউডের প্রবীণ এ অভিনেতা। ৬৭ বছরের ঋষি ক্যানসারে ভুগছিলেন। বলিউডের আরেক বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন টুইটে ঋষি কাপুরের প্রয়াণের খবর নিশ্চিত করেন।

জানাগেছে, গতকাল হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সঙ্গে ছিলেন স্ত্রী নীতু কাপুর। রাতে ভাই রণধীর কাপুর জানিয়েছিলেন, ঋষি ভালো নেই। শ্বাসকষ্টে ভুগছেন। তবে তিনি ঋষি লাইফ সাপোর্টে যেতে নারাজ ছিলেন। চিকিৎসা চলছিল। তবে সকালেই সব শেষ, শেষবার মুম্বাইয়ের বাতাসে নিশ্বাস ছাড়লেন তিনি।

২০১৮ সালে ঋষি কাপুরের ক্যানসার ধরা পড়ে, ১ বছরের বেশি সময় আমেরিকার নিউইয়র্কে চিকিৎসা হয়। চিকিৎসা শেষে ভারতে ফেরার পর ফেব্রুয়ারিতে ফের তাঁকে ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন সেখানেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঋষি কাপুরকে শেষ দেখা গিয়েছে ইমরান হাসমির বডি ছবিতে, ডিসেম্বরে মুক্তি পেয়েছে ছবিটি। এরপর তাঁকে দেখা যাবে দ্য ইনটার্ন-এর হিন্দি রিমেকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে। নিউ ইয়র্ক থেকে ফেরার পর শর্মাজি নমকিন নামে একটি ছবিতে জুহি চাওলার সঙ্গে শ্যুটিং শুরু করেন কিন্তু তাঁর অসুস্থতার কারণে শ্যুটিং বাতিল করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App