×

বিনোদন

সেটে বকাঝকা করতেন ঋষি কাপুর!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৫:৪৮ পিএম

সেটে বকাঝকা করতেন ঋষি কাপুর!

ঋষি কাপুর ও পরিচালক শিলাদিত্য মৌলিক

প্রবাদপ্রতীম বলিউড অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর পর এমন অভিজ্ঞতার কথাই জানিয়েছেন বাংলা সিনেমা ‘সোয়েটার’ খ্যাত পরিচালক শিলাদিত্য মৌলিক। বললেন, রাজ কাপুরের বংশধর তিনি। তাকে অন্যরকম একটা তারকা লুপেই সবসময়ে রেখেছি। যখন কাজের সুযোগ পেলাম, সেটা প্রায় হাতে চাঁদ পাওয়ার মতোই ছিল।

শিলাদিত্য মৌলিক বললেন, রণবীর আর ঋষি কাপুর, বাবা- ছেলেকে একফ্রেমে আনার একটা গুরুদায়িত্ব বর্তেছিল আমার ওপর। পেপসির একটা বিজ্ঞাপন করতে গিয়ে ঋষি কাপুরের সান্নিধ্যে আসার সৌভাগ্য হয়েছিল। খুব প্লিসেন্ট মেমোরি। আমার কাছে তখন রণবীরের থেকেও ঋষি কাপুরের সঙ্গে কাজ করতে পারার আনন্দটা বেশি মনে হচ্ছিল।

রণবীরের সঙ্গে সেটে সেদিন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও ছিলেন। শিলাদিত্য বলছিলেন, সবাইকে প্রতিটা শট নিয়ে যেমনভাবে উনি শেখাচ্ছিলেন, দেখো এটা এভাবে করতে হয়, ওটা ওভাবে হবে। যদিও সেখানে উপস্থিত আমাদের সবারই বিজ্ঞাপন শুট করার একটা অভিজ্ঞতা ছিল। রণবীরেরও তখন প্রায় কিছু সিনেমা হিট হয়ে গিয়েছে। কিন্তু তবুও সবাই শিষ্যের মতো শুনছিলাম।

নস্টালজিক হয়েই শিলাদিত্য বলছিলেন, সেটে একটু বকাঝকাও করতেন ঋষি কাপুর। বলতে কি উনি একটু বদমেজাজি। আমরা সবাই তো ছেলের বয়সি। নীতুজিও এসেছিলেন। একটা অদ্ভূত পরিবারের মতো হয়ে গিয়েছিল সেটটা। একটু দেরি হলেই নীতুজি বলতেন, এই তোমরা খাবার খেয়ে নিচ্ছ না কেন!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App