×

বিনোদন

কবে মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা, জানালেন প্রযোজক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১১:১৭ পিএম

কবে মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা, জানালেন প্রযোজক

ঢালিউডের একসময়ের একচ্ছত্র অধিপতি জনপ্রিয় নায়ক প্রয়াত আসলাম তালুকদার মান্না অভিনীত শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। এটি এখনো আলোর মুখ দেখেনি। কয়েকবার এর মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায়। তবে মান্না ভক্তদের জন্য এবার সুখবর হচ্ছে, নতুন করে এর মুক্তি নিয়ে ভাবছেন প্রযোজক। 

চলতি বছর সিনেমাটি মুক্তির সম্ভবনাও রয়েছে। অবশ্য এর আগে তা ভারত ঘুরে আসছে! কারণ, সিনেমাটির দৃশ্যধারণ হয়েছিল ৩৫ মি.মি. লেন্সে। সিনেমাটি এবার কলকাতায় ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা হচ্ছে। সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, এরই মধ্যে ৩৫ মি.মি. থেকে ডিজিটালে রূপান্তরের কাজ চলছে। এমনকি সেটা প্রায় শেষ পর্যায়ে। তারপর এ বছর বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

খোরশেদ আলম খসরু আরো বলেন, তখনকার সময়ে এটা অনেক বিগ বাজেটের একটা ছবি ছিল। প্রায় ১৫ বছর হয়ে গেল মান্না মারা গেছে। এখনো তার অনেক ভক্ত-অনুসারী আছে, যাদের অনেকেই আমাকে ফোন করে ছবিটির বিষয়ে জানতে চান, দেখার আগ্রহ প্রকাশ করেন। আগে মান্নার ছবি মানেই ছিল হাউসফুল। এখন এতদিন পর মান্নার সিনেমা মুক্তি পেলে, জানি না দর্শক সেটা কীভাবে নেয়। তবে আশা করছি, ভালো সাড়া পাব। সিনেমাটি ডিজিটালে রূপান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জাহিদ হোসেনও। তিনি বলেন, সে সময় ৩৫ মি.মি. কোডাক নেগেটিভে শুট করেছিলাম মান্নার এই ছবি। বর্তমান সময়ে তা সিনেমা হলে প্রদর্শনের উপযুক্ত নয়। সেই কারণেই ওই নেগেটিভকে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে।

জানা গেছে, এরইমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্রও পেয়েছে। এরফলে ‘জীবন যন্ত্রণা’ মুক্তিতে কোনো বাধা নেই।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময়ের একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জীবন যন্ত্রণা’। সিনেমায় মান্নার সহশিল্পী হিসেবে কাজ করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App