×

বিনোদন

‘ইফতার খাইয়ে আমার নামে বদনাম করছে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০২:২৭ পিএম

‘ইফতার খাইয়ে আমার নামে বদনাম করছে’

নিপুণ আক্তার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার ১৯ এপ্রিল। এরই মধ্যে সম্ভাব্য প্যানেল ঘোষণা করেছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। প্রতিদিন এফডিসিতে শিল্পী ও কলাকুশলীদের ইফতার করাচ্ছেন তারা। এদিকে নিপুণ আক্তারের দাবি ইফতার খাইয়ে তার নামে বদনাম করছে প্রতিপক্ষ।

মিশা-ডিপজলের বিপরীতে মাহমুদ কলি-নিপুণ সম্ভাব্য প্যানেল ঘোষণা করেন। নিপুণ বলেন, ‘যারা আজীবন সদস্য তারা নির্বাচন করতে পারবে না- এটার নিয়মও আছে। নিয়মটা হলো আজীবন সদস্য পদ বাতিল চেয়ে আবেদন করতে হবে এবং চাঁদা পরিশোধ করতে হয়। আমার সভাপতিপ্রার্থী সেটা করেছেন।

নিপুণ আক্তারের নামে ‘গীবত’ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, নির্বাচন করতে গিয়ে আমি এখনও কোনো বাধা পাইনি। আমার গীবত গাওয়া ছাড়া অন্য কোনো বাধা আমি পাইনি। আমি দেখছি ইফতার খাওয়ায়ে খাওয়ায়ে আমার বদনাম করা হচ্ছে। কেনই-বা ইফতার খাওয়াচ্ছেন, আবার কেনই-বা আমার বদনাম করছেন?

আরো পড়ুন: কলকাতায় হঠাৎ সিয়ামকে কেন মনে পড়ল পরীমণির?

তিনি আরো বলেন, এফডিসির জন্য পুরা বিশ্ব আমাকে চেনে। আমি অনেক কিছু পেয়েছি। আমার মনে কোনো আক্ষেপ নেই। আমার কাছে মনে হয় এই নির্বাচনটা করা আমার খুব দরকার। কারণ শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App