×

বিনোদন

ভক্তের কাণ্ডে আবেগে ভাসছেন জায়েদ খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০২:২৩ পিএম

ভক্তের কাণ্ডে আবেগে ভাসছেন জায়েদ খান

জায়েদ খান

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। কয়েকবছর আগে এই ছবির শুটিং শেষ হলেও এবারের ঈদেই প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

বিভিন্ন সময় সাক্ষাৎকারে জায়েদ বলেছেন, এই সিনেমার শুটিংয়ে বেশ কষ্ট করেছেন তিনি। কুমির আছে জানার পরও নদীতে লাফ দিয়ে বিভিন্ন দৃশ্যধারণ করেছেন। এমনকি নদীর পাড়ে কাদায় শুয়েও অভিনয় করতে দেখা গেছে এই নায়ককে।

এবার সিনেমা মুক্তির আগেই জায়েদকে ‘কপি’ করে ঠিক একইভাবে নদীর পাড়ে কাদায় শুয়ে ছবি তুলেছেন এক ভক্ত। যেটা নজরে পড়েছে এই অভিনেতার। তিনি সেই ছবিটি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন।

ক্যাপশনে লিখেছেন, আমাকে যে কপি করেছে তাকে হয়ত আমি চিনি না, কিন্তু তার এ চেষ্টা আমাকে আনন্দিত করেছে। হলে এসে ঈদে সবাই দেখবেন ‘সোনার চর।

প্রসঙ্গত, ‘সোনার চর’ সিনেমার কাহিনি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানি।

লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন জায়েদ। এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি। সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, পাপিয়া মাহি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App