×

বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন অপু বিশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ পিএম

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস

ঢালিউডে যতগুলো সংগঠন রয়েছে তারমধ্যে সবচেয়ে আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বাংলা ছবি আবেদন হারালেও হারায়নি সমিতি। সংগঠনটির কর্মকাণ্ড নিয়ে বেশ ঝোঁক মানুষের।

এদিকে সংগঠনটির নির্বাচন সন্নিকটে আসায় ফের শুরু হয়েছে তোড়জোড়। অনেকেই প্রার্থিতা ঘোষণা করছেন। আবার কেউ নিজেকে নিচ্ছেন গুটিয়ে। এদিকে জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহী অপু বিশ্বাস। তার ফাঁকে কি সমিতির নির্বাচন করে নিজেকে ঝালিয়ে নিতে চান?

সংবাদমাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে অপু বলেন, শিল্পী সমিতির নির্বাচনে দেখতে পাবেন না। তবে অবশ্যই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। যেহেতু আমি এটাতে একটিভ তাই বলবো এটা বিদ্যমান থাকবে।

সংগঠনটি নিয়ে আরও বলেন, শিল্পী সমিতির বিষয়গুলো নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি এগুলোতে সম্পৃক্ত নই। তাই আমি ততটা জানি না। উনারা যেটা ভালো মনে করছেন সেটাই করছেন। কাদা ছোড়াছুড়ি বিষয়ে তাই আমার কোনো মন্তব্য নেই। আমি শিল্পী সমিতির নির্বাচন করতে কখনও যাইনি, আর যাবও না। আমার কাজ অভিনয় করা, আমার কাজ দর্শকের সঙ্গে রিলেট করে থাকা। আমার মন্তব্যের জায়গাটা হচ্ছে, আমি বিনোদনের একজন মানুষ, বিনোদনটা নিয়েই থাকতে চাই।

প্রসঙ্গত, গেল বছর ঈদে অপু বিশ্বাসের সিনেমা মুক্তি পেলেও এবার তার কোনো ছবি নেই। এ নায়িকার সবশেষ ছবি মুক্তি পায় গেল ফেব্রুয়ারিতে। ‘ট্র্যাপ’ও ‘ছায়াবৃক্ষ’নামের ছবি দুটিতে দেখা গিয়েছিল তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App