×

বিনোদন

শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার অভিনেত্রী নুসরাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৬:২০ পিএম

শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার অভিনেত্রী নুসরাত

ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ব্যক্তিগত জীবনের নানা কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি একটি শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে আরও একবার সংবাদের শিরোনাম হলেন এই নায়িকা।

সাদা রঙের টি-শার্টের সঙ্গে শর্টস, নুসরাতের কোলে বসে আছে একটি শিম্পাঞ্জি। শুধু বসেই নেই, অভিনেত্রীর গালে আলতো করে চুম্বন করতেও দেখা যায় তাকে। শিম্পাঞ্জির সঙ্গে খুনসুটির সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন নুসরাত। ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘চমৎকার রোববার। সে ভালোবাসা ও চুম্বন দিয়েছে।’

নুসরাতের এই ভিডিও নিয়েও শুনতে হয়েছে কটাক্ষ। একদল রীতিমতো নায়িকা ও শিম্পাঞ্জির ঠোঁট নিয়ে আজেবাজে মন্তব্যে মেতেছেন। তাদের কেউ লিখেছেন,  ‘দু’জনের ঠোঁট একইরকম।’

সম্প্রতি ঠোঁটের সার্জারি করিয়েছেন নুসরাত। ঠোঁটের আকর্ষণীয়তা বাড়াতেই নায়িকার এমন উদ্যোগ। সেটাই চোখে পড়েছে নেটিজেনদের। শিম্পাঞ্জির সঙ্গে তুলনা করেও মন্তব্য করতে ছাড়ছেন না।

প্রসঙ্গত, এদিকে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাননি নুসরাত। এরপরই স্বামী যশকে নিয়ে ছুটি কাটাতে উড়াল দিয়েছেন থাইল্যান্ডে। সেখানেই এই ভিডিও ধারণ করেছেন অভিনেত্রী।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

নতুন হামলার জেরে হরমুজে থমকে যাচ্ছে জাহাজ চলাচল

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ নতুন হামলার জেরে হরমুজে থমকে যাচ্ছে জাহাজ চলাচল

সংসদে ‘সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার’ হচ্ছে

টিআইবি সংসদে ‘সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার’ হচ্ছে

জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডাকসু নেত্রী

জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডাকসু নেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App