×

বিনোদন

চলচ্চিত্রের ১৯ সংগঠনের বৈঠকে যে সিদ্ধান্ত হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০১:০৫ পিএম

চলচ্চিত্রের ১৯ সংগঠনের বৈঠকে যে সিদ্ধান্ত হলো

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে চলমান পরিস্থিতি মোকাবেলায় বৈঠক করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। 

বুধবার (২২ মে) বিকেলে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে পরিচালক, প্রযোজক, শিল্পী সমিতিসহ ১৯ সংগঠনের নেতারা এ বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১৯ সংগঠনের মুখপাত্র মোহাম্মাদ ইকবাল ও শিল্পী সমিতির বর্তমান কমিটির মুখপাত্র ডিএ তায়েব।

ডিএ তায়েব, ‘শিল্পী সমিতির সঙ্গে ১৮ সংগঠনের পরিচিত ও মতবিনিময় সভা ছিল বুধবার। আপনারা জানেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি এখন বিজ্ঞ আদালতের বিষয়। আদালতের ওপর আমরা শ্রদ্ধাশীল। সেটা আমরা আইনের মাধ্যমেই মোকাবিলা করবো।’

তিনি আরো বলেন, ‘যেহেতু চলমান পরিস্থিতি নিয়ে অনেকেই অশালীন কথাবার্তা বলছে। ফলে শিল্পী সমাজের মানক্ষুন্ন হচ্ছে। সে বিষয়টি আমরা ১৮ সংগঠনের কাছে উথ্থাপন করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন। পরবর্তীতে যেনো এসব বিষয় আর না হয়।’ 

১৯ সংগঠনের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে মোহাম্মাদ ইকবাল বলেন, ‘আজকে ১৯ সংগঠনের মতবিনিময় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে শিল্পী সমিতির চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিশৃঙ্খল কথাবার্তা বলায় দুই পক্ষকে ১৯ সংগঠনের পক্ষ থেকে চিঠি দেয়া হবে। যেন ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে তারা যেন সতর্ক থাকে। আমার এফডিসিতে কোনোরকম ঝামেলা চাই না আমরা সবাই একসঙ্গে থাকতে চাই।’

এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিনেতা  ডি এ তায়েব বলেন,  ‘নিপুণকে সাবধান করে দেন, তার নামে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমার ফ্যানরা তার নামে মানহানির মামলা করতে প্রস্তুত। আমি মত দেয়ার সঙ্গে সঙ্গে তারা মামলা করে দিবে। আমি মত না দিলেও তারা মামলা করবে।’

ভক্তরা কেন মামলা করতে চান? এমন প্রশ্নের জবাবে ডি এ তায়েব বলেন, ‘কারণ নিপুণ আমার মানহানি করেছেন। যারা আমার ভক্ত, এবং আমার সংগঠন করেন, আমাকে নিয়ে বিভিন্ন পোস্ট করেন; তারা নিজ নিজ এলাকায় মানহানির পর্যায়ে গেছে। আমার ভক্তরা মনে করছে নিপুণ আমার মানহানি করেছে। সে জন্য তারা নিপুণের নামে ৫০১ ধারায় মামলা করবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App