×

বিনোদন

ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শন করলেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৭:৪৪ পিএম

ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শন করলেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা

ছবি: সংগৃহীত

কোটা আন্দোলনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পরিদর্শন করেছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। সোমবার (২৯ জুলাই) বিকালে বিটিভির ঢাকা কেন্দ্রের কার্যালয়ে এসেছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, টিভি ব্যক্তিত্ব ম. হামিদ, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, নাট্যব্যক্তিত্ব সারা যাকের, লাকী ইনাম, হারুন অর রশিদ, ঝুনা চৌধুরী, পীযুষ বন্দ্যোপাধ্যায়, রেজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও সাধারণ সম্পাদক আহকাম উল্লাহসহ সংস্কৃতিক অঙ্গনের আরো ব্যক্তিবর্গ।

আরো পড়ুন: লাল রঙে ছড়িয়ে গেলো তারকাদের ফেসবুক

এ সময় সঙ্গে ছিলেন বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম ও ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারসহ বিটিভির ঊর্দ্ধতন কর্মকর্তারা। বিটিভি ভবন পরিদর্শন শেষে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শন করলেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অসম্ভব খারাপ লাগার দৃশ্য অবলোকন করতে হলো। যেটি হয়তো আমাদের আমৃত্যু বহন করতে হবে। শুধু তদন্তের নামে তদন্ত চাই না, আমরা একটা সুষ্ঠ সমাধান।

আরো পড়ুন: বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন শাফিন আহমেদ

বিটিভির প্রাক্তন মহাপরিচালক ম. হামিদ বলেন, এটা খুবই দুঃখজনক। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি চাই যে, এই ধরণের মনবৃত্তি থেকে এই দুর্বৃত্তরা মুক্ত হোক। মানসিকতার যেন পরিবর্তন ঘটে সবার মধ্যে।’

গণমাধ্যমব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর বলেন,‘ বিটিভিতে অনেক অনেক স্মৃতি। সেটা যে এইভাবে আগুনে জ¦লে যাবে, পুড়ে যাবেÑ এটা কল্পনা করাও কঠিন’।

ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শন করলেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা

নাট্যব্যক্তিত্ব ও বিটিভির প্রাক্তন মহাপরিচালক হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, হাজার কোটি টাকা খরচ করে হয়তো এটার ধ্বংসচিত্র পুঃনির্মাণ সম্ভব কিন্তু মিউজিয়ামে যে ঐতিহ্য এবং একটা দেশকে, দেশের ইতিহাসকে সংরক্ষণ করা ছিল, এটা আমরা কোথায় পাবো? এটা তো আর পাওয়া যাবে না।

গোলাম কুদ্দুস তার প্রতিক্রিয়ায় জানান, শত শত বছরের সংস্কৃতির যে নানান উপাদান সংরক্ষিত ছিল বিটিভিতে, তার সবগুলো ধ্বংস করে দেয়ার অপচেষ্টা আমরা অবলোকন করলাম।

আরো পড়ুন: ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শন করলেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা

প্রসঙ্গত, বিটিভি পরিদর্শন শেষে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলন সহিংসতায় আহতদের দেখতে যান ও তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App