×

বিনোদন

কঠিন রোগের সঙ্গে লড়ছেন অনিল কাপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১২:২৮ পিএম

কঠিন রোগের সঙ্গে লড়ছেন অনিল কাপুর

অনিল কাপুর

তাঁর ফিটনেস বলিউডে অনেকের জন্যই হিংসের কারণ। এখনও নায়ক হিসেবে ক্যামেরার সামনে দিব্যি মানিয়ে যায় তার চেহারা। কিন্তু মিস্টার ইন্ডিয়া খ্যাত তারকা অনিল কাপুর দশ বছর ধরে লুকিয়ে রেখেছেন কঠিন এক রোগ। খবর: জি নিউজ। ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি জানালেন, অ্যাকিলিস টেন্ডন নামের কঠিন রোগ বাসা বেঁধেছে তার শরীরে। আর এই রোগের সঙ্গে ১০ বছর ধরে লড়াই করে যাচ্ছেন তিনি। কী এই অ্যাকিলিস টেন্ডন? এই রোগ সাধারণত দৌড়বিদদের হয়ে থাকে। যাতে পায়ের গোড়ালির উপরের অংশের টিস্যু ক্ষয় হতে থাকে। রোগের প্রভাবে মানুষ হাঁটা-চলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলতে পারেন। সাধারণত পুরুষদের এই রোগ বেশি হয়। এতে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে যায় না। রোগের পরিস্থিতি বুঝে আবার অস্ত্রোপচারের পরামর্শও দেন চিকিৎসকরা। কিন্তু অনিল অস্ত্রোপচার করাননি। লড়াই করছেন কাটাছেঁড়া ছাড়াই এ রোগ থেকে মুক্তির৷ তিনি জানান, তাকেও চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি দক্ষ চিকিৎসক মুলারের পরামর্শে শরীরচর্চার মাধ্যমে নিজেকে চলাফেরার মতো সক্ষম রেখেছেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App