×

বিনোদন

বামবার আয়োজনে ‘মুক্তি কনসার্ট’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৮:০৮ পিএম

বামবার আয়োজনে ‘মুক্তি কনসার্ট’

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনস (বামবা)।

বিশেষ এ কনসার্টের নাম ঠিক করা হয়েছে ‘মুক্তি কনসার্ট’। আগামী ৩১ আগস্ট রাজধানী ঢাকায় এটি অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বামবা’র পেজ থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন: এবার ‘ভাতের হোটেল’ নিয়ে সিনেমা

তবে এই কনসার্টে কোন কোন ব্যান্ড গান করবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হয়নি ভেন্যুও। এ ব্যাপারে বামবার সহসভাপতি শেখ মনিরুল আলম টিপু বলেন, আমরা ৩১ আগস্ট বামবার কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করেছি।

তবে এই কনসার্ট নিয়ে ফেসবুকে শ্রোতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে কেউ কেউ কনসার্টটির জন্য শুভকামনা জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ কারণে কনসার্টটি এখনই না করার অনুরোধও এসেছে।

আরো পড়ুন: কুফা সোলায়মান যেখানেই গেছে সেখানেই ধ্বংস হয়েছে, নগদের কী হবে?

এ প্রসঙ্গে টিপু বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও আলোচনা করছি। মিটিং শেষ করে হামিন আহমেদসহ আমরা আনুষ্ঠানিকভাবে কোন ভেন্যুতে হবে, কতগুলো দল অংশ নেবে ইত্যাদি বিস্তারিত জানাব। যদি পেছানোর সিদ্ধান্ত হয়, সেটিও জানাব।’

সোমবার বিকেলে ‘একতার ডাক’ দিয়ে ব্যান্ড মিউজিক শিল্পীদের সংগঠন বামবা’র ফেসবুক পেজে বলা হয়, ‌‘মহান পরিবর্তনের সময়ে, সংগীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। দিনব্যাপী এই আয়োজনের জন্য বামবা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরম্যান্স এবং আরও অনেক কিছু।’

আরো পড়ুন: মামুনের বিরুদ্ধে মামলার হুশিয়ারি অভিনেত্রী এলিনার

যোগ করে বলা হয়, তবে এই কনসার্ট কেবল সংগীত নয়, তার চেয়েও বেশি কিছু- একটি উদ্যোগ নেওয়ার আহ্বান। স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন যারা লড়াই করেছেন, সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।

জানা গেছে, মুক্তি কনসার্ট থেকে প্রাপ্ত তহবিল সরাসরি আহতদের চিকিৎসার জন্য ব্যয় হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App