×

বিনোদন

যেখানে একসঙ্গে এক মাস থাকবেন শাকিব-ইধিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পিএম

যেখানে একসঙ্গে এক মাস থাকবেন শাকিব-ইধিকা

শাকিব খান ও ইধিকা পাল

আগামী এক মাস ভারতের মুম্বাইয়ে অবস্থান করবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।  এ সফরে তার সঙ্গী হয়েছেন ‘প্রিয়তমা’খ্যাত চিত্রনায়িকা ইধিকা পাল।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা আপাতত মুক্তির অপেক্ষায়। এরই মাঝে তিনি শুরু করলেন ‘বরবাদ’ সিনেমার শুটিং। এ কারণে মঙ্গলবার (২২ অক্টোবর) মুম্বাইয়ে পৌঁছেছেন শাকিব খান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সেখানে শুরু হবে তার অংশের শুটিং। আগামী এক মাস মুম্বাইয়ে অবস্থান করবেন এই নায়ক। বুধবার (২৩ অক্টোবর) থেকে শুটিং শুরু করবেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী।

‘বরবাদ’ সিনেমা পরিচালনা করছেন বাংলাদেশের মেহেদী হাসান হৃদয়। এ পরিচালক বলেন, ‘বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ঘরানার সিনেমা দেখেছেন। কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবেন না।’

প্রসঙ্গত, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব-ইধিকা জুটির দ্বিতীয় সিনেমা ‘বরবাদ’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App