×

বিনোদন

শাকিবের বরবাদে থাকছেন যীশু!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৭:০২ পিএম

শাকিবের বরবাদে থাকছেন যীশু!

শাকিব খান ও যীশু সেনগুপ্ত

ঢালিউড কিং শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’। ভারতের মুম্বাইয়ে সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ নায়ক। এটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়।

‘বরবাদ’ শাকিবের আলোচিত সিনেমা। এর কাস্টিং নিয়ে নানা সময় নানা চমকের গুঞ্জন শোনা গেছে। এবার জানা গেল, সিনেমাটিতে অভিনয় করবেন ভারতীয় বাংলা সিনেমার গুণী অভিনেতা যীশু সেনগুপ্ত। এ সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে।

অ্যাকশন ও রোমান্টিক ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল।

ভারতীয় একটি গণমাধ্যম জানায়, মঙ্গলবার (২২ অক্টোবর) মুম্বাইয়ে পৌঁছান শাকিব খান। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সেখানে শুরু হয় তার অংশের শুটিং। আগামী এক মাস মুম্বাইয়ে অবস্থান করবেন এই নায়ক। বুধবার (২৩ অক্টোবর) থেকে শুটিং শুরু করেন  ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী।

পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ঘরানার সিনেমা দেখেছেন। কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবেন না।’

প্রসঙ্গত, সবকিছু ঠিক থাকলে আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব-ইধিকা জুটির দ্বিতীয় সিনেমা ‘বরবাদ’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App