×

বিনোদন

তপন চৌধুরীর হার্ট অ্যাটাক, এখন কেমন আছেন

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

তপন চৌধুরীর হার্ট অ্যাটাক,  এখন কেমন আছেন

ছবি: সংগৃহীত

পরিবার নিয়ে এখন কানাডায় থাকেন তুমুল জনপ্রিয় গায়ক তপন চৌধুরী। সময় পেলে দেশে ঘুরে যান। তবে দেশের বাইরে থাকলেও স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মঞ্চেও গান গেয়েছেন তিনি। কানাডার মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। তপন চৌধুরীর হার্ট অ্যাটাকের খবর নিশ্চিত করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নী।

সত্তরের দশকের শেষ দিকে পেশাদার গানের জগতে পদচারণ তপন চৌধুরীর। ব্যান্ডে গাওয়ার পাশাপাশি একটা সময় একক ক্যারিয়ারে মনোযোগী হন। অসাধারণ সব গান গেয়ে তিনি জায়গা করে নিয়েছেন সব বয়সী শ্রোতার মনে। ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’, এ রকম অনেক শ্রোতৃপ্রিয় গানের জন্য তিনি বেঁচে থাকবেন।

এদিকে তপন চৌধুরীর শারীরিক অবস্থা প্রসঙ্গে দিনাত জাহান বলেন, কয়েক দিন ধরে তপনদা বলছিলেন খারাপ লাগার কথা। গত সপ্তাহে নিউইয়র্কে এসেও তেমনটা বলেছিলেন। মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর চিকিৎসকের শরাণাপন্ন হন। ২৬ নভেম্বর পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরদিন দুটি রিং পরানো হয়। এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

‘বালু খেকোদের’ আগ্রাসনে নদীগর্ভে ফসলি জমি, দুই গ্রামের মানববন্ধন

‘বালু খেকোদের’ আগ্রাসনে নদীগর্ভে ফসলি জমি, দুই গ্রামের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App