×

বিনোদন

দীর্ঘ পথচলার স্বীকৃতি, যা বললেন হানিফ সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:৩৪ পিএম

দীর্ঘ পথচলার স্বীকৃতি, যা বললেন হানিফ সংকেত

ছবি: সংগৃহীত

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘‘স্বাধীনতা পুরস্কার ২০২৬‘‘এ ভূষিত হয়েছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত।

বৃহস্পতিবার (৫ মার্চ) সরকারের এই সিদ্ধান্তের পর এক আবেগঘন বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

একই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হানিফ সংকেতসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করে।

আরো পড়ুন: অর্জুন কাপূরকে নিয়ে মুখ খুললেন জাহ্নবী!

পুরস্কারের ঘোষণা আসার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে হানিফ সংকেত জানান, ‘‘এই অর্জন তার একার নয়, দর্শকদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার ফল। তাই তিনি এই সম্মান দেশের লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।‘‘

তিনি আরো বলেন, ‘‘সুস্থ সংস্কৃতির চর্চাই সমাজকে আলোকিত করতে পারে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। আমৃত্যু তিনি এই লক্ষ্য নিয়েই কাজ করে যেতে চান।‘‘

আরো পড়ুন: বর্তমান মনের অবস্থা ও দীর্ঘ সংগ্রাম নিয়ে যা জানালেন সুনেরাহ

উল্লেখ্য, এ বছর সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য হানিফ সংকেতের পাশাপাশি প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদ-কে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App