×

বিনোদন

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহ থেকে ঈদ উৎসবের রেশ না কাটতেই দর্শকদের জন্য এলো বেশ হতাশার খবর। কারণ, ৫ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার পর সকল শো বন্ধ ঘোষণা করেছে রাজধানীর অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস।

শনিবার (৪ এপ্রিল) প্রতিষ্ঠানটি এমন ঘোষণা দিয়েছে দর্শকদের প্রতি। জানানো হয়েছে, তাদের এই সিদ্ধান্ত জারি থাকবে অনির্দিষ্ট সময়ের জন্য। এরমধ্যে অগ্রিম টিকিট যারা সংগ্রহ করেছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে ব্লকবাস্টার কর্তৃপক্ষ।

প্রেক্ষাগৃহের প্রাইম টাইম ধরা হয় সন্ধ্যা ৬টার পরের শোগুলোকে। সেটাই এখন বন্ধ হলো। কারণ হিসেবে কর্তৃপক্ষ জানালো, সরকারি সিদ্ধান্তের কথা।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সাম্প্রতিক জরুরি নির্দেশনা অনুযায়ী আগামী রবিবার, ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সকল দোকান আর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও জানানো হয়, রবিবার থেকে সন্ধ্যা ৬টার পর সংশ্লিষ্ট শোগুলোর জন্য যারা অগ্রিম টিকিট ক্রয় করেছেন, তাদের সকলকে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে রিফান্ড প্রদান করা হবে।

এদিকে স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারের পথে দেশের অন্য প্রেক্ষাগৃহগুলোও হাঁটছে বলে জানা গেছে। যা সিনেমার চলমান বাজারে নতুন ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App