×

বিনোদন

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় কমপক্ষে ৯৫ জনের মৃত্যু ঘটেছে। বুধবারের (২৬ আগস্ট) এ ঘটনায় ভারতীয় পর্যটকসহ ৩৪১ জন এখনো নিখোঁজ রয়েছেন।

বন্যায় হিমালয়কন্যা খ্যাত দেশটির বিভিন্ন জনপদ তলিয়ে গেছে, ব্যাহত হয়েছে যোগাযোগ ও ভ্রমণ ব্যবস্থা। ভয়াবহ এ বন্যার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এদিকে, এরই মধ্যে দেশটিতে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম।

আরও পড়ুন: নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯৫, ভারতীয়সহ ৩৪১ পর্যটক নিখোঁজ

তবে নিরাপদে আছেন নায়িকা অপু বিশ্বাস ও তার অভিনীত ‘শিকার’ সিনেমার পুরো টিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

প্রাকৃতিক দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত, শুভাকাঙ্ক্ষী, ও প্রিয়জনরা।


অপু বিশ্বাস জানান, মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ ও ভালো আছেন।

অপু বিশ্বাস তার বার্তায় লিখেছেন, ‘ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন— আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।’

সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বামনদল সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

বামনদল সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’

‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রান্সজুড়ে সংঘর্ষ-লুটপাট-অগ্নিসংযোগ চলছে, সহস্রাধিক গ্রেপ্তার

ফ্রান্সজুড়ে সংঘর্ষ-লুটপাট-অগ্নিসংযোগ চলছে, সহস্রাধিক গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App