×

বিনোদন

আইসিইউতে কাজী হায়াৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০২:২৩ পিএম

আইসিইউতে কাজী হায়াৎ
আইসিইউতে কাজী হায়াৎ
পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চিকিৎসকদের পরামর্শে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। গতকাল ভোর ৬টায় তাকে আইসিইউতে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন তার ছেলে অভিনেতা কাজী মারুফ। বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি। কাজী হায়াতের শারীরিক অবস্থা সম্পর্কে মারুফ বলেন, ‘করোনার ধকলটা সামলাতে পারছেন না। বাবার অবস্থা এই ভালো এই মন্দ। দোয়া চাই সবার কাছে বাবা যেন সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে।’ এদিকে সকালে রাজধানীর পপুলার হাসপাতালের ধানমন্ডি শাখার কর্মকর্তা আকলিমা খানম লিমাও জানান, করোনায় আক্রান্ত কাজী হায়াতের শারীরিক অবস্থা ভালো নয়। তাকে সার্বক্ষণিক পরিচর্যায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রসঙ্গত, গত ২ মার্চ করোনার প্রতিষেধক টিকা নেন কাজী হায়াৎ। এরপর ৬ মার্চ সস্ত্রীক করোনায় আক্রান্ত হন তিনি। দুজনই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তবে কাজী হায়াতের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন হাসপাতালের সাধারণ কেবিনেই কাজী হায়াতের চিকিৎসা চলছিল। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটায় ভোরে তাকে আইসিইউতে নেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App