×

পরীক্ষা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সিদ্ধান্ত ছিল, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা শুরু হবে মার্চ মাসে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এপ্রিল মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষার প্রচলিত সময়সূচিতে পরিবর্তন আসে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ মার্চ শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক’

প্রধানমন্ত্রী ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক’

বিকাশ ডিস্ট্রিবিউটরের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

বিকাশ ডিস্ট্রিবিউটরের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App