×

ফিচার

পুরুষের হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ায় সুন্দরী মেয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ০৯:৫০ পিএম

পুরুষের হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ায় সুন্দরী মেয়ে

বিশ্বের শীর্ষ সুন্দরী নারীদের তালিকায় মেহজাবিন/ফাইল ছবি

পুরুষের হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ায় সুন্দরী মেয়ে

প্রতীকী ছবি

স্পেনের একদল গবেষকদের দাবি, সুন্দরী দেখলেই বেশিরভাগ ছেলেদের যেভাবে বুক ধড়ফড় করা বেড়ে যায় তাতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। তাই এ বিষয়ে এখনই সংযত হওয়া জরুরি। বছর খানেক আগে ডব্লিউবিএমডি’র একটি প্রতিবেদনে এ সম্পর্কে প্রথম জানা যায়।

এই প্রতিবেদনে স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, সুন্দরী মেয়েরা সামনে এলে ছেলেদের মানসিক চাপ বেড়ে যায় অনেকটাই। অপরিচিত সুন্দরী মেয়েদের ক্ষেত্রেই মানসিক চাপ বৃদ্ধির এই প্রবনতা বেশি। দীর্ঘ ৯ বছরের গবেষণার পর তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। গবেষকদের দাবি, এ মানসিক চাপ কখনো কখনো এতটাই বেড়ে যায় যে, তার ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে!

ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ৮৪ জন স্বেচ্ছাসেবক পুরুষের ওপর টানা ৯ বছর ধরে গবেষণা চালিয়ে তারা দেখেছেন সুন্দরী মেয়েরা কাছে আসার ৫ মিনিটের মধ্যেই ছেলেদের হৃদস্পন্দনের গতি অনেকটাই বেড়ে যায়। এ ৫ মিনিটের মধ্যেই ছেলেদের শরীরে ‘কোর্ট্রিসল’ নামের বিশেষ হরমোনের নিঃসরণ অনেকটা বেড়ে যায়। এই ‘কোর্ট্রিসল’ হরমোনের মাত্রাতিরিক্ত নিঃসরণের প্রভাবে আমাদের হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। একই সঙ্গে ডায়াবেটিস বা নানা রকম স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং, সুন্দরী মেয়েদের দেখলেই সতর্কভাবে সংযত হওয়া জরুরি। সূত্র: জি নিউজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App