×

খাবার

গরমের আরাম বেলের শরবত

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ এএম

গরমের আরাম বেলের শরবত

ছবি: সংগৃহীত

তীব্র গরমে জনসাধারণের নাজেহাল অবস্থা। প্রচণ্ড এই গরমে যখনই শরীর এক রাশ ক্লান্তি নেমে আসবে, তখনই জটজলদি খেয়ে নিন এক গ্লাস বেলের শরবত। এক গ্লাস ঠাণ্ডা বেলের শরবত আপনাকে এনে দিবে স্বস্তি। প্রাকৃতিকভাবে শীতলকারী এই পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতেও সাহায্য করে।

শুধু তৃষ্ণা মেটানো বা শরীরকে ঠাণ্ডাই রাখে না, বেল হচ্ছে পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এতে রয়েছে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা খনিজ উপাদান, যা গরমে শরীরের পানিশূন্যতা রোধ করে এবং হজমশক্তি বাড়ায়। বিশেষ করে রোদে বের হওয়ার পর বা দীর্ঘ সময় বাইরে থাকার পর বেলের শরবত শরীরে তাৎক্ষণিক প্রশান্তি এনে দেয়।

কেন খাবেন বেলের শরবত?

গরমে অনেকেই হজমের সমস্যায় ভোগেন। বেলের শরবত পেট ঠান্ডা রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া এটি শরীরের অতিরিক্ত তাপ কমায় এবং ক্লান্তি দূর করে শক্তি জোগায়।

ঘরে তৈরি করার সহজ উপায়

পাকা বেল ভেঙে ভেতরের অংশ বের করে নিন। এরপর এতে ঠান্ডা পানি মিশিয়ে ভালোভাবে চটকে ছেঁকে নিন। স্বাদ অনুযায়ী চিনি বা গুড়, সামান্য লবণ এবং ইচ্ছে করলে এক চিমটি গোলমরিচ যোগ করতে পারেন। এরপর বরফ দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত।

স্বাস্থ্যকর পানীয়

বাজারের কৃত্রিম জুস বা কোমল পানীয়ের পরিবর্তে বেলের শরবত একটি স্বাস্থ্যকর ও প্রাকৃতিক বিকল্প। এতে কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ নেই, যা শরীরের জন্য নিরাপদ।

এই গরমে এক গ্লাস বেলের শরবত শুধু শরীর ঠান্ডা রাখবে না, বরং আপনাকে রাখবে সতেজ ও প্রাণবন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ডিএমপি কমিশনার পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App