×

ফুটবল

উন্দাভের জোড়া গোলে নকআউটে জার্মানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৩৩ এএম

উন্দাভের জোড়া গোলে নকআউটে জার্মানি

ছবি : সংগৃহীত

ম্যাচের অর্ধেকটা সময়জুড়ে ছিল আইভরি কোস্টের আধিপত্য। প্রথমার্ধে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্তব্ধ করে লিডও নিয়েছিল আফ্রিকান দলটি। তবে ফুটবল যে ৯০ মিনিটের খেলা তা আরো একবার প্রমাণ করল জার্মানি। দ্বিতীয়ার্ধে ডেনিজ উন্দাভের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা।

এই জয়ের মাধ্যমে নকআউট পর্বও নিশ্চিত করেছে জার্মানি। দুই ম্যাচে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আইভরি কোস্ট।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে সমানতালে লড়াই চলছিল। তবে ৩০তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে আইভরি কোস্টকে এগিয়ে দেন তারকা মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি। বাম দিক থেকে গড়ে ওঠা আক্রমণে ডি-বক্সের ভেতরে বল পেয়ে নিখুঁত শটে জার্মান গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জার্মানি।

আরো পড়ুন : ১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

প্রথম গোল হজমের আগে ও পরে দুইবার আইভরি কোস্টের জালে বল জড়িয়েছিল জার্মানি। তবে দুটি গোলই বাতিল হয়। ২১তম মিনিটে কর্নার থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে গোল করেছিলেন জার্মান মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ। কিন্তু গোলের পর আইভরি কোস্টের খেলোয়াড়রা ফাউলের অভিযোগ করলে ভিএআরের সহায়তায় সেটি বাতিল করেন রেফারি।

এরপর বিরতির ঠিক আগে ডি-বক্সের ডান প্রান্ত থেকে লেরয় সানের নিচু ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান কাই হাভার্টজ। তবে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললে সেই গোলটিও বাতিল হয়ে যায়।

প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পুরো চিত্র বদলে দেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। ৬১তম মিনিটে একসঙ্গে তিনজন বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্তই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

৬৮তম মিনিটে ডান প্রান্ত থেকে নাদিয়েম আমিরির নিখুঁত ক্রসে দুর্দান্ত ভলিতে গোল করে জার্মানিকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় ডেনিজ উন্দাভ। সমতায় ফেরার পর চাপে পড়ে যায় আইভরি কোস্ট। শেষদিকে তাদের রক্ষণভাগে দেখা দেয় বড় ধরনের অস্থিরতা। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের শেষ মুহূর্তে আবারও গোল করেন উন্দাভ। আইভরি কোস্টের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে জয়সূচক গোলটি করেন তিনি।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি এবং নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৪ মাস পর সিলেটে আবারও করোনা শনাক্ত

১৪ মাস পর সিলেটে আবারও করোনা শনাক্ত

হেফাজত হত্যাকাণ্ড কি আসলেই ‘গণহত্যা’ ছিল?

ডেভিড বার্গম্যানের কলাম হেফাজত হত্যাকাণ্ড কি আসলেই ‘গণহত্যা’ ছিল?

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

জিপিএ-৫ এক লাখ ১৬ হাজার ৬৭৬, কোন বোর্ডে কত?

জিপিএ-৫ এক লাখ ১৬ হাজার ৬৭৬, কোন বোর্ডে কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App